রাজনগরে অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম : মৌলভীবাজারের রাজনগরে সিএনজির ধাক্কায় ফরহাদ চৌধুরী (২৮) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে ঘয়গড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরহাদ মৌলভীবাজার শহরের শাহ সোস্তফা সড়কের হানিমুন ওয়েটিংসপ এর স্বত্তাধিকারী। তিনি রাজনগর উপজেলার তারাপাশা গ্রামের মৃত মিন্টু চৌধুরীর ছেলে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, রাতে ফরহাদ মোটরসাইকেলযোগে মৌলভীবাজার আসার পথে ঘয়গড় এলাকায় একটি সিএনজির সঙ্গে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন ফরহাদ। পরে তাকে সিলেট নেওয়ার পথে তিনি মারা যান।
« জামিন পেলেন একাত্তরের কথা’র তিন সাংবাদিক (Previous News)
(Next News) প্লাষ্টিক পুড়িয়ে জ্বালানী তেল উৎপাদন »
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed