সিলেটে তিন প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজারে র্যাব ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে অভিযান চালিয়েছে। এসময় পরিবেশের আইন না মেনে ইট উৎপাদন করায় ২টি ইটভাটা ও ১টি সমিলকে জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসাইন।
অভিযানে বিয়ানীবাজারের আজিজ স মিলকে ২০ হাজার, মেসার্স তিলপাড়া ইটভাটাকে ১ লাখ ৫০ হাজার ও মেসার্স আল আমিন ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
বুধবার (১০ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন। তিনি বলেন, পরিবেশ আইন না মেনে ২টি ইটভাটা ও ১টি সমিল পরিচালনা করার অপরাধে তাদেরকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) র্যাব ও পরিবেশ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে। এসময় উপস্থিত ছিলেন- র্যাবের মেজর শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed