দেশে করোনায় আরও ৮ মৃত্যু, শনাক্ত ৩০৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ১৯০ জনে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত এক দিনে করোনা শনাক্ত হয়েছে আরও ৩০৫ জনের শরীরে। এ নিয়ে মোট শনাক্ত দাঁড়িয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৭৭০ জনে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৪টি ল্যাবে ১২ হাজার ১৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২ দশমিক ৫১ শতাংশ। মোট শনাক্তের হার ১৪ দশমিক ৩৯ শতাংশ।
গতকাল শুক্রবার নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ২ দশমিক ৭৯ শতাংশ।
সবশেষ ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৪১৭ জন। এ নিয়ে সুস্থ হলেন ৪ লাখ ৮২ হাজার ৮৪১ জন। সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ।
বয়স বিবেচনায় মৃতদের মধ্যে ত্রিশোর্ধ্ব ২, চল্লিশোর্ধ্ব এক, পঞ্চাশোর্ধ্ব এক ও ষাটোর্ধ্ব ৪ জন।
বিভাগ অনুযায়ী, ঢাকায় ৫, চট্টগ্রাম ২ ও খুলনায় এক জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাস প্রথম শনাক্তের খবর জানানো হয়। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ করোনায় দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে সরকার।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed