Main Menu

সিলেটে আরো ৮ জন করোনায় আক্রান্ত, সুস্থ ১১ জন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত চব্বিশ ঘণ্টায় আরও ৮ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এদিন সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

রোববার (২৪ জানুয়ারি) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও ৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে সিলেট জেলার ৪ জন রয়েছেন। এদিন বিভাগের হবিগঞ্জ জেলায় নতুন করে ২ জন ও মৌলভীবাজারে আরও একজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

একইদিনে সিলেট বিভাগে আরও ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে উঠেছেন। যাদের ১১ জনই সিলেট জেলার বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় অফিস সূত্রে জানা যায়, রোববার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৫ হাজার ৮৭০ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৯ হাজার ৪৩৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৩২ জন, হবিগঞ্জে ১ হাজার ৯৭৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯২০ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৪০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। যাদের ৩৫ জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও মৌলভীবাজারে ৫ জন চিকিৎসা নিচ্ছেন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১৫ হাজার একজন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৭২ জন।

Share





Related News

Comments are Closed