কমলগঞ্জে প্রতিবন্ধী শিশু ধর্ষনের শিকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারে কমলগঞ্জে ১৩ বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষনের অভিযোগ উঠেছে। ধর্ষিতা শিশুকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১৬ জানুয়ারি শনিবার দুপুরে উপজেলার রহিমপুর ইউনিয়নের জসমতপুর গ্রামে ঘটনাটি ঘটে।
১৩ বছরের শিশুর বাবা হিবু মিয়া কান্নাজড়িত কন্ঠে সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে অনেক কষ্ঠ করে মানুষের বাড়িতে কাজ করে বাচ্চাদের লালন পালন করছি। কিন্তু কেন যে আমার প্রতিবন্ধী মেয়ের সাথে এমন ঘটনা ঘটলো তার দৃষ্ঠান্তমূলক বিচার চাই। সরকার থেকে আমার এ প্রতিবন্ধী মেয়েটি ভাতাও পাচ্ছে।
জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের জসমতপুর গ্রামের ১৩ বছরের প্রতিবন্ধী শিশুকে পাশের বাড়ীর যুবক ঘরে ঢুকে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির মা ও বাবা ঘরে ছিলেন না। ঘটনার পর স্থানীয়রা চিকিৎসা ও সমঝোতার আশ্বাস দিয়ে কাউকে কোন কিছু না বলার জন্য জানায়। পরে প্রতিবন্ধী শিশুর শারিরিক অবস্থার অবনতি হলে ৪ দিন পর গত বুধবার হাসপাতালে ভর্তি করা হয়।
রহিমপুর ইউপি সদস্য আলী আশরাফ চৌধুরী সেলিম জানান, আমি ও রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল বৃহস্পতিবার দুপুরে নির্যাতিতার বাড়িতে গিয়ে ঘটনাটি জানার চেষ্টা করেছি। কেউ কিছু বলতে চাচ্ছে না। প্রতিবন্ধী শিশুটি সরকারী ভাতা পাচ্ছে। মেয়েটির কোন শারীরিক সমস্যাও হতে পারে।
মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতাল তত্বাবধায়ক ডাঃ পার্থ সারথী দত্ত কানুনগো জানান, সেক্সুয়াল এসল্ট নিয়ে প্রতিবন্ধী শিশুটি হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে একটি মেডিকেল টিম শিশুটির চিকিৎসা দিচ্ছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্র্জ আরিফুর রহমান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এখনও কেউ এ বিষয়ে কোন লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তক্রমে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed