নেত্রকোনায় ৯৬০টি গৃহহীন পরিবার পাচ্ছে নতুন ঘর
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর ঘোষণা ‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এই শ্লোগানকে সামনে রেখে ৯৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান ও ৭০টি পরিবারকে আশ্রয়ন প্রকল্প কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান বিষয়ক অবিহিতকরণ প্রসঙ্গে নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সাংবাদিক সম্মেলন হয়।
জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া উদ্দিন সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেওয়ান মোঃ তাজুল ইসলাম, অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট সুহেল মাহমুদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান জানান, নেত্রকোনা জেলার ১০টি উপজেলায় ৯৬০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান ও ৭০টি পরিবারকে আশ্রয়ন প্রকল্পে ঘর প্রদান করা হচ্ছে।
আগামী ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে একযুগে সারা দেশব্যাপি এ কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।
এ সময় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed