Main Menu

দেশে করোনায় আরও ২০ মৃত্যু, শনাক্ত ৭০২

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২০ জন। এ নিয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৭ হাজার ৯৪২ জন।

একই সময়ে করোনায় আক্রান্ত আরও ৭০২ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ৫ লাখ ২৯ হাজার ৩১ জনে দাঁড়াল।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ১৪ জন পুরুষ ও ছয় জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে পাঁচ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব রয়েছেন ১৫ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬৮২ জন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৭৩ হাজার ৮৫৫ জন। সব মিলিয়ে এ পর্যন্ত ৩৪ লাখ ৮৫ হাজার ২৫৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এর আগে সোমবার (১৮ জানুয়ারি) দেশে আরও ৬৯৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ১৬ জন।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed