ঢাকায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বিমানবন্দর এলাকায় যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)। নিহতদের বাড়ি রাজধানীর দক্ষিণখান মোল্লারটেক এলাকায়।
পুলিশ জানায়, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দরের পদ্মা ওয়েল গেটের পাশে আজমেরি পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।
ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।
Related News
ভাঙ্গা গোলচত্বরে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বাধীন (২০) ও এজাজুল (২০) নামেRead More
গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, সড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে শিল্প কারখানায় শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সড়কRead More



Comments are Closed