Main Menu

তালতলী প্রেসক্লাবের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত

Manual2 Ad Code

তালতলী (বরগুনা) রতিনিধিঃ বরগুনার তালতলীতে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) দুপুরে জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে অভিষেক ও শপথ গ্রহন অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজবি উল কবির জোমাদ্দার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদ্য বিদায়ী সভাপতি মু. আ. মোতালিব।

৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ পাঠ করান বরগুনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল হাফিজ । পরে দায়িত্ব হস্তান্তর পরিচালনা করেন বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু।

Manual6 Ad Code

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম,তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ফজলুল হক জোমাদ্দার, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর মো. সালেহ ও স্থানীয় সুশীল সমাজে ব্যক্তিবর্গ।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর তালতলী প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি জসিম উদ্দিন, সহ-সভাপতি মোঃ গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক মো.খাইরুল ইসলাম আকাশ, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মৃধা শাহীন শাইরাজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ হাফিজুর রহমান।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code