দ্রুত গতিতে ঘুরছে পৃথিবী, আতঙ্কে বিজ্ঞানীরা
প্রযুক্তি ডেস্ক: বিগত ৫০ বছরের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতিতে ঘুরছে পৃথিবী। গত বছরের মাঝামাঝি সময় থেকে ২৪ ঘণ্টার আগেই নিজ অক্ষের ওপর আবর্তন শেষ করেছে গ্রহটি। পৃথিবীর এমন আবর্তনে চিন্তার ভাঁজ পড়েছে বিজ্ঞানীদের কপালে। খবর ডেইলি মেইল।
পৃথিবী তার অক্ষের ওপর ২৪ ঘণ্টায় একবার আবর্তন করে যা সবারই কমবেশি জানা। তবে ২০২০ সালের জুন থেকে এখন পর্যন্ত নিজ অক্ষের ওপর দ্রুত গতিতে ছুটে চলেছে পৃথিবী। এ কারণে বদলে যাচ্ছে পৃথিবীর সমস্ত দেশের সময়।
নিজ নিজ জায়গায় থাকা অ্যাটোমিক ঘড়ির সময় পরিবর্তন করতে হবে বিজ্ঞানীদের। যুক্ত করতে হবে নেতিবাচক লিপ সেকেন্ড। এ পর্যন্ত ২৭ টি লিপ সেকেন্ড যুক্ত করা হয়েছে ১৯৭০ সাল থেকে।
ডেইলি মেইলে প্রকাশিত রিপোর্ট বলছে, গত বছরের জুন থেকে ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ঘূর্ণন শেষ করছে পৃথিবী। এ মুহূর্তে পৃথিবী ২৪ ঘণ্টার মধ্যে ০.৫ মিলি সেকেন্ডের কম সময় নিয়ে ঘুরছে যার ফলে আমাদের ২৪ ঘণ্টা থেকে ০.৫ মিলি সেকেন্ড কমে গেছে।
২৪ ঘণ্টায় ৮৬,৪০০ সেকেন্ড হয়। গত বছরের জুন থেকে এই ৮৬,৪০০ সেকেন্ড থেকে কমেছে ০.৫ মিলি সেকেন্ড। ১৯ জুলাই ২০২০ দিনটি ২৪ ঘণ্টার থেকে ১.৪৬০২ মিলি সেকেন্ড কম ছিল।
এদিকে, ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি সিনিয়র রিসার্চ সায়েন্টিস্ট পিটার হুইবারলিও স্বীকার করে নিয়েছেন যে, নির্ধারিত সময়ের চেয়ে কম সময়ে একবার পাক খাচ্ছে পৃথিবী। গত ৫০ বছরে প্রথমবার ঘটছে এমন পৃথিবীর এমন পরিবর্তন।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed