চলতি বছরেই আসছে পুরুষের জন্মনিয়ন্ত্রণ পিল!
স্বাস্থ্য ডেস্ক: চলতি বছরেই বাজারে আসতে যাচ্ছে পুরুষের জন্মনিয়ন্ত্রণ পিল। হরমোন টেস্টোস্টেরন এবং সেজেস্টেরোন এসিটেটের সংমিশ্রণে আবিষ্কার করা এ পিলটির মাধ্যমে পুরুষের জন্মরোধ সম্ভব হবে।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পুরুষরা শীঘ্রই জন্মনিরোধের পিল গ্রহণ করতে পারবেন। জেল, পিল, মাসিক ইনজেকশনসহ বন্ধ্যাকরণ অস্ত্রোপচার- সবকিছুই ক্লিনিক্যাল ট্রায়ালের আওতায় রয়েছে। এসব বিষয় ক্লিনিক্যাল পরীক্ষায় ভাল ফল দেখিয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, সাধারণ চোখে পুরুষদের প্রজননতন্ত্র নিয়ন্ত্রণ অপেক্ষাকৃত সহজ বলে মনে হয়। অনেকে মনে করেন, এটি তাত্ত্বিকভাবে জৈবিক সরঞ্জাম হিসেবে নারীদের চেয়ে কম জটিল। কিন্তু বাস্তবতা ভিন্ন।
যুক্তরাজ্যে মেয়েদের জন্মনিয়ন্ত্রণ বড়ি চালু হয়েছিল ৫০ বছরেরও বেশি আগে। তবে পুরুষের ক্ষেত্রে ৬০ বছর আগে থেকেই বিজ্ঞানীরা পিলটি উদ্ভাবনের চেষ্টা করে যাচ্ছেন। অবশেষে সফলতার পথে লস অ্যাঞ্জেলেস বায়োমেডিকেল রিসার্স ইনস্টিটিউট। জেল পরীক্ষায় নেতৃত্ব দেওয়া ইনস্টিটিউটের অনুসন্ধানকারী ড. ক্রিস্টিনা ওয়াং এবিষয়ে বেশ আশাবাদী। তিনি বলেছেন, পুরুষদের ক্ষেত্রে তিন ধরনের ব্যবস্থা নিয়ে কাজ হচ্ছে। তা হলো, পিল, জেল এবং মাসিক ভিত্তিতে ইঞ্জেকশন। প্রতিটিই অগ্রগতির পর্যায়ে আছে।
বর্তমানে পুরুষদের কাছে জন্ম নিয়ন্ত্রণের বিকল্প হিসেবে দুটি পদ্ধতি রয়েছে। একটি কনডমের ব্যবহার অন্যটি স্থায়ী বন্ধ্যাকরণ অস্ত্রোপচার। বন্ধ্যাকরণ অস্ত্রোপচারে পুরুষের শুক্রাণু বহনকারী টিউবটি কেটে ফেলা হয় বা বন্ধ করে দেওয়া হয়। তবে গর্ভনিরোধের জন্য আবিষ্কৃত জেল, চিকিৎসাবিজ্ঞানে নতুন আশা দেখাচ্ছে।
Related News
হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ১০৩০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আট শিশুর মৃত্যু হয়েছে। একইRead More
ডেঙ্গুতে একদিনে কেড়ে নিল ৮ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে দেশের ডেঙ্গু পরিস্থিতি। গত ২৪ ঘণ্টায় আরও ৮Read More



Comments are Closed