Main Menu

শিক্ষক নিয়োগ দেবে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল

শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের ৩নং ওয়ার্ডের জালালিয়া রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে পুরুষ ও মহিলা শিক্ষক নিয়োগ প্রদান করা হবে। আবেদনের নিয়ম ও ঠিকানা : আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও মোবাইল নম্বর উল্লেখপূর্বক স্বহস্তে লিখিত আবেদনপত্র শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ এহসানুল হক (এহসান বিন মুজাহির) বরাবর জালালিয়া রোড, শ্রীমঙ্গলের ঠিকানায় ডাক বা সরাসরি পৌঁছাতে হবে।

আবেদনপত্রে সচল মোবাইল নম্বর উল্লেখ করতে হবে এবং সেই সাথে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর নামে পোস্টাল অর্ডারের মাধ্যমে ৩০০ টাকা (অফেরতযোগ্য) জমা দিতে হবে। আবেদনের সময়সীমা : ০৩ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ থেকে ১২ জানুয়ারি ২০২১।

পদের নাম ও সংখ্যা : সহকারী শিক্ষক (গণিত, ইংরেজি, বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা)। পদের সংখ্যা : ০৪। যোগ্যতা ও অভিজ্ঞতা : যোগ্যতা ও অভিজ্ঞতা ন্যুনতম স্নাতক পাশ। সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে। প্রয়োজনে মুঠোফোনে (প্রধান শিক্ষক) ০১৭৩২-০৯৬৪১২।

 

 

Share





Related News

Comments are Closed