মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি আবেদনের সময় বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা বাড়াল মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। আগামী ৭ জানুয়ারি পর্যন্ত তারা আবেদনের সুযোগ পাচ্ছে।
বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ভর্তি সংক্রান্ত একটি আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। যেসব শিক্ষার্থী বয়স জটিলতার কারণে আবেদন করতে পারেনি তাদের জন্যই মূলত ৭ জানুয়ারি পর্যন্ত ভর্তি আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে।
উচ্চ আদালতে রিটের পরিপ্রেক্ষিতে এই আবেদনের সময় বাড়িয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে স্থগিত হওয়া ভর্তির লটারি হবে ১১ জানুয়ারি।
এর আগে, গত মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে জানানো হয় যে ২০২১ শিক্ষাবর্ষে সারা দেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির অনলাইন লটারি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
সরকারি নিয়মানুযায়ী ১ম শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ছয় বছরের বেশি এবং ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তির ন্যূনতম বয়স ১১ বছর। কিন্তু এবার বয়স সংক্রান্ত জটিলতার কারণে অনেকেই আবেদন করতে পারেনি। কিন্তু এ নিয়ে হাইকোর্টে রিট পিটিশন হওয়ার পর আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে ‘ডিজিটাল লটারি কার্যক্রম’ স্থগিত করে এখন আবেদন ও লটারির নতুন সময় নির্ধারণ করা হয়েছে।
ঢাকা মহানগরীর ভেতরে ৩৯টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে। এই বিদ্যালয়গুলোতে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত মোট আসন আছে সাড়ে ১১ হাজারের মতো। এর সঙ্গে জাতীয়করণ হওয়া আরও দুটি বিদ্যালয় যুক্ত হচ্ছে। এসব বিদ্যালয়গুলোতে মাউশির অধীন কেন্দ্রীয় ব্যবস্থাপনায় ভর্তির কাজটি হয়ে থাকে।
শিক্ষা মন্ত্রণালয় ও মাউশির এবার সিদ্ধান্ত নিয়েছে যে বিদ্যালয়গুলোকে এ, বি এবং সি মোট তিনটি ভাগে ভাগ করে ভর্তির কাজ করা হবে। একজন শিক্ষার্থী একটি ভাগের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।
Related News
প্রবাসীর সন্তানদের জন্য চালু হলো শিক্ষাবৃত্তি, আবেদন শুরু ২৫ অক্টোবর
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দিতে অনলাইনে আবেদন আহ্বান করেছে প্রবাসীRead More
কলেজে দ্বিতীয় ধাপে ভর্তি নিয়ে জরুরি নির্দেশনা
বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির জন্য অনলাইনে নিশ্চায়ন করাRead More



Comments are Closed