বিশ্বনাথে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, যুবক গ্রেপ্তার
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথ উপজেলায় যুক্তরাজ্য প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম সুজেল আহমদ (২৬)। সে উপজেলার খাজান্সি ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামের রফিক মিয়ার ছেলে। সোমবার দুুপুর ১২টার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, ওই যুক্তরাজ্য প্রবাসীর স্ত্রী (২৫) দীর্ঘদিন ধরে সপরিবারে জয়নগর গ্রামে মামার বাড়িতে বসবাস করছেন। পাশের বাড়ির সুজেল আহমদ প্রায়ই তাকে উত্যক্ত করে আসছিল। সে ওই প্রবাসীর স্ত্রীর দুঃসম্পর্কের মামাতো ভাই।
থানা পুলিশের উপ-পরিদর্শক সঞ্জয় লাল জানান, খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর (নোয়াপাড়া) গ্রামে মামার বাড়িতে সপরিবারে বসবাস করা এক নারী (প্রবাসীর স্ত্রী) গত রবিবার রাতে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তাতে তিনি উল্লেখ করেছেন, গত শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে পাশের বাড়ির সুজেল আহমদ তার ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। অভিযোগের প্রেক্ষিতে সুজেলকে আটক করা হয়েছে।
এ বিষয়ে বিশ্বনাথ পুলিশ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, ভুক্তভোগী নারীর লিখিত অভিযোগ মামলা হিসেবে রুজু করা হবে।
Related News
জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই পণ্যসহ দুটি কাভার্ডভ্যানRead More
গোয়াইনঘাটে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৪ নেতাকর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ,Read More



Comments are Closed