দেশে করোনায় আরও ২৯ মৃত্যু, শনাক্ত ১,৭৮৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত চব্বিশ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৭৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া একদিনে দেশে সুস্থ হয়ে উঠেছেন আরও ২ হাজার ২৮৭ জন করোনা আক্রান্ত রোগী।
রোববার (২৯ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশের সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, দেশে রোববার সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৭৮৮ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬২ হাজার ৪০৭ জন হল।
আর গত একদিনে মারা যাওয়া ২৯ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৬০৯ জনে দাঁড়াল।
এদিকে ২ হাজার ২৮৭ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৮ হাজার ১৭২ জন হয়েছে।
Related News
বিদেশগামী কর্মীদের নতুন কল্যাণ ফি, গুনতে হবে বাড়তি টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: বিদেশে কাজের উদ্দেশ্যে যেতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) থেকে নেওয়াRead More
দেশের ১৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াRead More



Comments are Closed