জাপানে করোনার চেয়ে আত্নহতায় মৃত্যু বেশি!
আন্তর্জাতিক ডেস্ক : মহামারী করোনাভাইরাসে জাপানে ২৮ নভেম্বর শনিবার পর্যন্ত প্রাণ হারিয়েছে ২ হাজার ৮৭ জন। কিন্তু গত অক্টোবরে জাপানে আত্মহত্যা করেছেন তার চেয়েও বেশি মানুষ এবং এ সংখ্যা ২ হাজার ১৫৩ জন! জাপানের ন্যাশনাল পুলিশ সংস্থার পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
সামাজিক বিচ্ছিন্নতা, দীর্ঘ কর্মঘণ্টা, পড়াশুনার চাপের পাশাপাশি করোনায় আর্থিক অনিশ্চিয়তার কারণেও আত্মহত্যার কথা ভাবছেন অনেক জাপানিজ। টোকিওর ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের মিচিকো উয়েদা বলেছেন, আমাদের সেভাবে লকডাউন জারি করা হয়নি। অন্য দেশের তুলনায় করোনার প্রভাবও এখানে কম পড়েছে… তারপরও আত্মহত্যার পরিমাণ বেড়েছে। এতে ধারণা করা যাচ্ছে যে, অন্য দেশগুলোতেও এ ধরনের কিংবা তার চেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।
বিশ্বে আত্মহত্যার হারে জাপানের নাম প্রথম দিকেই। উন্নত দেশগুলোর মধ্যে জাপানই একমাত্র দেশ যারা নিয়মিত আত্মহত্যায় মৃত্যুর সংখ্যা প্রকাশ করে থাকে।
সূত্র: সিএনএন
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed