দেশে করোনায় আরো ৩৯ মৃত্যু, শনাক্ত ২১৫৬
বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৪৮৭ জন। এছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ২ হাজার ১৫৬ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ৫৪ হাজার ১৪৬ জন করোনা রোগী।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এ দিন সুস্থ হয়েছেন ২ হাজার ৩০২ জন। মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ১৭৯ জন।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশে আরও ২ হাজার ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৩২ জন।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed