Main Menu

মৃত কর্মকর্তার পরিবারের পাশে ইবি কর্মকর্তা সমিতি

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: করোনাকালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কর্মকর্তা মরহুম মুক্তাদিরের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতা করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি। মঙ্গলবার বেলা ১২ টায় ভিসি’র সভাকক্ষে এ সহযোগিতা করা হয়।

জানা গেছে, ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালামের উপস্থিতিতে ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সহকারী রেজিস্ট্রার মরহুম মুক্তাদিরের পরিবারকে সহযোগিতা করা হয়। এসময় তার পরিবারে হাতে কর্মকর্তাদের অর্ধ দিবসের বেতন ২ লক্ষ ৩০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এসময় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ, কর্মকর্তা সমিতির সভাপতি সামছুল ইসলাম জোহা, সাধারণ সম্পাদক মীর মোর্শেদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) এ কে আজাদ লাভলু, প্রধান প্রৌকশলী (ভারপ্রাপ্ত) আলিমুজ্জামান টুটুল, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক আলী হাসান (ভারপ্রাপ্ত), তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের পরিচালক (ভারপ্রাপ্ত) আতাউল হকসহ অন্যান্য বিভাগীয় প্রধান ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় মরহুম মুক্তাদিরের ২য় স্ত্রী ও তার ছেলেকে ১ লক্ষ ৬২ হাজার টাকার চেক তুলে দেন ভিসি ড. আবদুস সালাম। এছাড়াও কর্মকর্তা সমিতির মাধ্যমে তার প্রথম স্ত্রীর মেয়েকে বাকি ৬৮ হাজার টাকার চেক দেওয়া হয়।

Share





Related News

Comments are Closed