ফিলিপিন্সে ৬.১ মাত্রার ভূমিকম্প, সতর্ক সংকেত
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপিন্সে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। সোমবার (১৬ নভেম্বর) ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের মিনদানোতে ভূমিকম্প আঘাত হানে। ইউরো-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র- ইমএসসি জানায়, স্থানীয় সময় সকাল ৬টা ৩৭ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।
ভূমি থেকে এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। আঘাত হানার সঙ্গে সঙ্গে আতঙ্কে ঘর ছেড়ে বাইরে আসেন বাসিন্দারা। এ অবস্থায় সবাইকে শান্ত থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় প্রশাসন। এ ছাড়া ঝুঁকিপূর্ণ ভবন না থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে।
এখন পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। তবে বেশকিছু ভবন ক্ষতিগ্রস্তের খবর পাওয়া গেছে। এদিকে আফটার শক হওয়ার পূর্বাভাস দিয়ে অই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করেছে দেশটির সরকার। ফিলিপিন্স অন্যতম ভূমিকম্পন প্রবণ দেশ। দেশটিতে প্রায় সময় ভূমিকম্পে কেঁপে উঠে।
Related News
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
আন্তর্জাতিক ডেস্ক: মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও সমাজসেবী বিল গেটস বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির বিকাশে যথাযথRead More
ঘূর্ণিঝড়ের তাণ্ডবে নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক: উত্তর-আটলান্টিক সাগরে সৃষ্ট শক্তিশালী নিম্নচাপ থেকে উদ্ভূত তীব্র ঘূর্ণিঝড় ‘নর’ইস্টার’-এর তাণ্ডবে লন্ডভন্ড হয়েRead More



Comments are Closed