সিলেটে ২০০ বোতল ফেন্সিডিল আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শামীমবাদ এলাকা থেকে ফেন্সিডিলের চালান আটক করেছে পুলিশ। এসময় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। তবে ফেন্সিডিলের চালান বহনকারী সিএনজি অটোরিকশা (সিলেট থ-১২-৪৮৮২) জব্দ করেছে কোতোয়ালি থানা পুলিশ।
রবিবার (১৫ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা’র নেতৃত্বে পুলিশের একটি দল শামীমাবাদ এলাকার ৪নং রোডে এ অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ সিএনজি অটোরিকশা রেখে পালিয়ে যায়।
পরে পুলিশ সিএনজি অটোরিকশা তল্লাশি করে বস্তাবন্দি ২শত বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি সেলিম মিঞা। তিনি জানান, গোপন তথ্যে পুলিশ এ অভিযান পরিচালনা করে। এসময় পুলিশ কাউকে আটক করতে পারেনি। তবে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
Related News
সিলেটে মাদ্রাসাছাত্র নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরী থেকে ইসতিয়াক হোসেন সম্রাট (১৫) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে।Read More
বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাওয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একারণে বেড়েছেRead More



Comments are Closed