মৌলভীবাজারে ২২টি পাখি ও মেছোবাঘ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২টি পাখি এবং একটি মেছোবাঘ উদ্ধার করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কনকপুর এবং নাজিরাবাদ ইউনিয়ন থেকে প্রাণীগুলো উদ্ধার করা হয়। পাখিগুলো সাথে সাথে অবমুক্ত করে দেওয়া হয়েছে তবে মেছোবাঘটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, কনকপুর এলাকার বিভিন্ন বাড়ীতে খাওয়া বা বিক্রির উদ্দেশ্যে পাখি রাখা হয়েছে এই খবরের সূত্রে অভিযান পরিচালনা করি। এ সময় কয়েকটি বাড়ী থেকে ২২টি ডাহুক, বক, শালিক ও ঘুঘু পাখি উদ্ধার করে অবমুক্ত করে দেই। এরপর নাজিরাবাদ ইউনিয়নের একটি হাসের খামারে বন্দী অবস্থায় থাকা একটি মেছোবাঘ উদ্ধার করে বনবিভাগের কাছে দিয়েছি। তারা মেছোবাঘটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে অবমুক্ত করে দেবে ।
বনবিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সূত্র জানিয়েছে তারা মেছোবাঘটিকে পরিচর্যা করে পরে বনে অবমুক্ত করে দেবে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed