ডিসেম্বরে পৌরসভা নির্বাচন: সিইসি
বৈশাখী নিউজ ডেস্ক: ডিসেম্বর থেকে ধাপে ধাপে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ইভিএম পদ্ধতি হবে। ধারণা করা হচ্ছে ৪/৫ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
সোমবার (২ নভেম্বর) বিকালে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদা এসব কথা বলেন।
নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ৩২৯টি পৌরসভার মধ্যে ২৫৯টি নির্বাচন উপযোগী বলে ইসিকে জানিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর মধ্যে যেসব পৌরসভার মেয়াদ আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারি প্রথমার্ধে শেষ হবে সেগুলোর নির্বাচনী কাউন্টডাউন শুরু হয়েছে।
সিইসি বলেন, ‘আজকে আমরা লম্বা মিটিং করেছি। এরমধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচন যেগুলো ডিউ হয়েছে, সেগুলো পরিচালনা করা, সিডিউল তৈরি করার মতো প্রস্তুতি আমাদের আছে।’
তিনি বলেন, ‘পৌরসভা নির্বাচনগুলো ইভিএমে হবে। উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন বা সাধারণ নির্বাচনের সবগুলো ইভিএমে করা যাবে না। হয়তো কিছু সংখ্যক করা যেতে পারে। এনআইডির ডিজি যদি পৌরসভার নির্বাচনগুলো ঠিক করার পরে যদি মনে করেন, তার ক্যাপাসিটি আছে মনে হলে হয়তো কিছু নির্বাচন ইভিএমে করবে।’
সিইসি জানান, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত পৌরসভা, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদের এই সময়ের পৌরসভা খালি হবে ২০ টির উপরে।
নুরুল হুদা বলেন, ‘আমরা আশা করি, পৌরসভার সাধারণ নির্বাচন মে মাসে মধ্যে সম্পন্নে করা যাবে। এগুলো ধাপে ধাপে করা হবে। ধারণা করা হচ্ছে ৫টি ধাপে নির্বাচনগুলো শেষ করা যাবে।’
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed