দেশে করোনায় আরও ২৫ মৃত্যু, শনাক্ত ১৭৩৬
বৈশাখী নিউজ ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৭৩৬ জন।
সোমবার (২ নভেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ১ হাজার ৭৩৬ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৮৮ জন।
গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯৬১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ২৭ হাজার ৯০১ জন হয়েছে।
আরও ২৫ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৫ হাজার ৯৬৬ জন হয়েছে। নতুন মারা যাওয়া ২৫ জনের মধ্যে ২০ জন পুরুষ ও ৫ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।
যারা মারা গেছেন তাদের বিভাগ বিশ্লেষণে দেখা গ্রছে, ঢাকায় ১৫ জন, চট্টগ্রামে ৩ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ২ জন, সিলেটে ৩ জন ও রংপুরে ১ জন রয়েছেন
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের ২ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ২ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৬০ বছরের ওপরে ১৫ জন রয়েছেন।
Related News
চলতি সপ্তাহেই জাতীয় গ্রিডে আসছে রূপপুরের বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে চলতি সপ্তাহেই পরীক্ষামূলকভাবে জাতীয়Read More
আজ রেল দিবস, ১৬৪ বছরে বাংলাদেশের রেলপথ
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১৫ নভেম্বর, জাতীয় রেল দিবস। ১৮৬২ সালের এই দিনে চুয়াডাঙ্গার দর্শনাRead More



Comments are Closed