শপথ নিলেন জগন্নাথপুর পৌর মেয়র মিজানুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম ।। শপথ নিয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিজানুর রশিদ ভূঁইয়া। রোববার (১ নভেম্বর) দুপুরে সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান তাকে শপথ বাক্য পাঠ করান।
বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ সময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আব্দুল কাশেম, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর জগন্নাথপুর পৌরসভার মেয়রের শুন্যপদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে জয়লাভ করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া মেয়র নির্বাচিত হন।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed