নেদারল্যান্ডসে নবগঠিত ছাত্রদলের কমিটির সংবর্ধনা
প্রবাস ডেস্ক: গত ১৯ অক্টোবর আমস্টার্ডামে সাবেক ছাত্রদল অর্গানাইজেশন নেদারল্যান্ডসের নবগঠিত আংশিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে মোঃ মামুন আহমেদের সঞ্চালনায় এবং মোহাম্মদ জায়েদ আলমের সভাপতিত্বে নবগঠিত কমিটির উপদেষ্টা স্বপ্না চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফয়সাল মনসুর, সহ সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবিদ রহমান, সাংস্কৃতিক সম্পাদক অপু আহমেদ, অর্থ সম্পাদক শামীম আহমেদ সহ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মোহাম্মদ জায়েদ আলম বলেন, নিষ্ক্রিয় নেতা কর্মীদের সক্রিয় করার লক্ষ্যে তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশে সাবেক ছাত্রদল অরগানাইজেশন নেদারল্যান্ডস কাজ করে যাচ্ছে। বক্তব্যে তিনি বেগম খালেদা জিয়ার উপর সকল মিথ্যা মামলার স্হায়ী জামিন সহ নেতৃবৃন্দের উপর থেকে সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
Related News
চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে আশ্রয় চেয়েছেন ২,৫৭৮ বাংলাদেশি
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের প্রথম ছয় মাসে যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন করেছেনRead More
নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি যুবক নিহত
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে এক সন্ত্রাসী হামলায় রাজু নামেRead More



Comments are Closed