Main Menu

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হচ্ছে আজ

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী আজ সোমবার । এ দিনে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।

চ-ীপাঠ, বোধন এবং দেবীর অধিবাসের মধ্য দিয়ে ২২ অক্টোবর বৃহস্পতিবার থেকে স্বাস্থ্য বিধি মেনে শুরু হয় বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এবার দেবী এসেছেন দোলায়, যাবেন গজে চড়ে।

Manual4 Ad Code

যদিও করোনা মহামারির কারণে সংক্রমণ এড়াতে এবছর ধর্মীয় আচার অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়। উৎসব সংশ্লিষ্ট বিষয়গুলো পরিহার করে সাত্ত্বিক পূজায় সীমাবদ্ধ রাখতে হবে বিধায় এবারের দুর্গোৎসবকে শুধু ‘দুর্গাপূজা’ হিসেবে অভিহিত করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

এর আগে বেশ কিছু বিধিনিষেধও প্রদান করা হয়। মন্ডপে দর্শনার্থীদের উপস্থিতি সীমিত করা ও সন্ধ্যায় আরতির পরই বন্ধ করে দেওয়া হয় পূজামন্ডপ । ছিল না সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধুনুচি নাচের প্রতিযোগিতা। জনসমাগমের কারণে স্বাস্থ্যবিধি যাতে ভঙ্গ না হয় সেদিকে খেয়াল রেখেই প্রসাদ বিতরণ ও বিজয়া দশমীর শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়। পূজার সময় বেশিরভাগ ভক্ত এবার অঞ্জলি নিয়েছেন ভার্চুয়াল পদ্ধতিতে।

Manual6 Ad Code

সংশ্লিষ্টরা জানান, বিজয়া দশমীর দিন আজ সোমবার সকাল ৬টা ৪৫ মিনিট পর শ্রী শ্রী দেবীর দশমীবিহিত পূজারম্ব প্রতিমা নিরঞ্জন ও শান্তির জল প্রদান করা হবে। দর্পণ বিসর্জনের পর বিকালে দেবী দুর্গা ও অন্য দেব-দেবীকে বিসর্জন দেওয়া হবে। এর মধ্য দিয়ে দেবী মর্ত্য ছেড়ে স্বর্গে ফিরবেন।

শ্রী সমীরেশ্বর ব্রহ্মচারীর কথায়, বিজয়া দশমীর দিন সংক্ষিপ্ত পূজার পর দর্পণ বিসর্জন হয়। কোনো কোনো জায়গায় দেবীর অপরাজিতা পূজাও হয়। এ দিনেই রাবণ বধের জন্য দশেরা উৎসবও পালিত হয়। এ দিনটিতে অসুর নিধনের পর অসুরের রক্ত দিয়ে দেবতারা বিজয় উৎসব পালন করে ছিলেন।

পুরাণ মতে, মহিষাসুরের সঙ্গে ৯ দিন ৯ রাত যুদ্ধের পর দশম দিনে জয়ী হন দেবী দুর্গা। এজন্যই বিজয়া। সেই লোকাচার বাংলার ঘরে ঘরে সিঁদুর খেলা হিসেবে পরিণত হয়েছে। সিঁদুর খেলার পাশাপাশি চলে কোলাকুলিও। তবে করোনা মহামারির কারণে এবার কোলাকুলি হবে না।

Manual4 Ad Code

একইভাবে এবার দুর্গাপূজায় শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা বিসর্জন হবে না। বিসর্জনের জন্য একটি ট্রাকে একসঙ্গে অনেক মানুষ গেলেও এবার একটি ট্রাকে প্রতিমা বিসর্জনের জন্য ১০ জন যেতে পারবেন। এর বাইরে অতিরিক্ত যাওয়া যাবে না বলে এর আগে নির্দেশনা প্রদান করা হয়।

Manual5 Ad Code

এদিকে, সিলেটনগরীর চাঁদনীঘাটে আজ সোমবার বেলা ১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রতিমা বিসর্জন করা হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার ব্যবস্থাপনায় প্রতিমা বিসর্জনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সুবোধ মঞ্চ থেকে প্রতিমা বিসর্জন নিয়ন্ত্রণ করা হবে জানান, মহানগর শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। তিনি আরো জানান, প্রতিমা বিসর্জন উদ্বোধন করবেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। প্রতিমা বিসর্জনের সময় শোভা যাত্রা বর্জন, বিসর্জনকালে শিশু-মহিলা ও বৃদ্ধ-বৃদ্ধা (বয়স্ক ব্যক্তিদের) সাথে না রাখা, প্রতিমা বহনকালে রাস্তায় মাইক ও সাউন্ড সিস্টেম না বাজানোর জন্য অনুরোধ জানান তিনি।

বিজয়া দশমী উপলক্ষে আজ সরকারি ছুটির দিন। পূজা উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণী প্রদান করেছেন। বিজয়া উপলক্ষে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ অন্যান্য বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠানমালা সম্প্রচার করবে। এছাড়া জাতীয় দৈনিকগুলো এ উপলক্ষে বিশেষ নিবন্ধ প্রকাশ করবে।

করোনা মহামারির কারণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে এবার সরাসরি টেলিভিশনে এবং ফেসবুকে অঞ্জলি দেওয়ার ব্যবস্থার কথা আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। ভক্তদের বাসায় বসেও অঞ্জলি নেওয়ার আহ্বান জানানো হয়। সেই আহ্বানে সাড়া দিয়ে এবার অনেক ভক্তই বাসায় বসে প্রতিদিন পূজার অঞ্জলি গ্রহণ করেন। এছাড়াও এবছর কুমারী পূজা অনুষ্ঠিত হয়নি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code