সিলেট জেলা ছাত্রদল নেতা আতাউর আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম :: সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আতাউর রহমানকে আটক করেছে মোগলাবাজার থানা পুলিশ।
শনিবার রাতে দক্ষিণ সুরমার জালালপুর বাজারস্থ তার ব্যবসা প্রতিষ্টান থেকে আতাউরকে আটক করে পুলিশ। রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ সাহাবুল ইসলাম জানান, আতাউরের বিরুদ্ধে আদালতের গ্রেফতারী পরোয়ানা থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। আতাউর দক্ষিন সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের মরহুম লুতফুর রহমানের পুত্র।
« ঝুঁকিতে অবিবাহিতরা, করোনা থেকে বাঁচাবে বিয়ে! (Previous News)
(Next News) বিশ্বনাথে সড়কের বেশিরভাগ অংশ নদী গর্ভে বিলীন »
Related News
জৈন্তাপুরে দেড় লাখ টাকার ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রুমিন আহমদRead More
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More



Comments are Closed