সিলেটে একদিনে করোনায় আক্রান্ত ৫২, সুস্থ ২৭
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৫২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ২৭ জন।
মঙ্গলবার (২০ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত ৫২ জন রোগীর মধ্যে ২৫ জনই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের। এছাড়া সিলেট জেলার রয়েছেন আরও ২১ জন। এদিকে বিভাগের অন্য ২ জেলা সুনামগঞ্জ ও হবিগঞ্জ গত চব্বিশ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছেন যথাক্রমে ২ ও ৪ জন।
এদিকে একই সময়ে সুস্থ হওয়া ২৭ রোগীর ২৪ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বাকি ৩ জন হলেন হবিগঞ্জ জেলার।
সিলেট বিভাগে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ২৬৬ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৩২৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৮২ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৯৩ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৫৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ৫৭২ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২৫ জন।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed