কোম্পানীগঞ্জে দুই শিক্ষার্থী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় নবম শ্রেণির এক স্কুল ছাত্রী এবং ৬ষ্ঠ শ্রেণির আরেক মাদ্রাসা ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। এরমধ্যে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ফখরুল নামের এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গত রবিবার রাত সাড়ে ১০টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর ছড়াটিলা গ্রামের সিএনজি চালক ফখরুল ইসলাম ৬ষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় সোমবার মেয়েটির মা বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মামলা করার পর পুলিশ ধর্ষক ফখরুলকে আটক করে।
এদিকে, গত শনিবার রাত ৮টার দিকে উপজেলার কাঁঠালবাড়ি গ্রামে মিরাজ আলী (৪০) নামের এক ব্যক্তি নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করেন। এ ঘটনায় সোমবার ধর্ষণের শিকার ছাত্রীর পিতা কোম্পানীগঞ্জ থানায় মামলা (নং-১৯) করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, শনিবার রাতে দরিদ্র পরিবারের ওই ছাত্রী বাড়ির সামনে দক্ষিণ দিকের টিউবওয়েল থেকে পানি আনতে যায়। এ সময় চার সন্তানের জনক মিরাজ একা পেয়ে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী ক্ষেতে নিয়ে তাকে ধর্ষণ করেন। ওই ছাত্রীর চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। পুলিশ জানায়, ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মিরাজ আলীকে গ্রেফতারে অভিযান চলছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল জানান, দুটি ধর্ষণের ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। ধর্ষনের শিকার দুই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed