সিলেটে ৭ জন শনাক্তের দিনে সুস্থ ৪২ জন
বৈশাখি নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা আরও ৪২ জন। তবে এ সময়ে সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে কারো মৃত্যুর ঘটনা ঘটেনি।
রোববার (১৮ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৭ জন রোগীর মধ্যে ৬ জনই সিলেট জেলায় বাসিন্দা ও সুনামগঞ্জে ১ জন রয়েছেন। বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জ ও মৌলভীবাজারে এদিন করোনা আক্রান্ত কোনো রোগী শনাক্ত হননি।
এদিকে একই সময়ে সুস্থ হওয়া ৪২ রোগীর মধ্যে সিলেট জেলার বাসিন্দা হলেন ৩৪ জন। এছাড়া সুনামগঞ্জের ৪ জন ও হবিগঞ্জ ও মৌলভীবাজারের দুই জন বাসিন্দা রয়েছেন।
সিলেট বিভাগে বর্তমানে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ১৮৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ২৫৯ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৭৯ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৮৭ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৬০ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৬২ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ৫৭২ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২৫ জন।
Related News
ছাতকে সুরমা নদীতে টোল আদায় করতে না পেরে বিপাকে ইজারাদার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে পৌরসভার ইজারা নেওয়া টোল আদায় করতে না পেরে বিপুলRead More
সুনামগঞ্জের হাওরে বোরোর মনগড়া লক্ষ্যমাত্রা নিয়ে ক্ষোভ
সুনামগঞ্জ প্রতিনিধি: এক ফসলি বোরো ফসলের দেশ হাওর জনপদ সুনামগঞ্জ। বৈশাখে বিস্তীর্ণ হাওরে বছরের একমাত্রRead More



Comments are Closed