সিলেটে ‘শা-ড্রাইভ’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক : ‘আমার শহরে আমার রাইড’ স্লোগানে সিলেটে যাত্রা শুরু করলো ‘শা-ড্রাইভ’। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টায় নগরীর তালতলাস্থ ওয়েল ফুড সেন্টারে শা ড্রাইভের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নাসির উদ্দীন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেল, এনটিভি ইউরোপের সিলেটে জেলা প্রতিনিধি সাজলু লস্কর, পুলিশ ইন্সপেক্টর ট্রাফিক বিভাগের সার্কেল হাবিবুর রহমান ও সিলেট মেট্রোপলিটন ট্রাফিক ইনচার্জ আবু বকর শাউন।
শা’ গ্লোবালের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক হাবিব মিয়া, হেড অব অপারেশন ভানু লাল দাস, ফাইনান্স কন্ট্রোলার হাসান মো. গোলাম কিবরিায়া, অপারেশন ম্যানেজার তোরাব আলী, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার স্বরূপ কৃষ্ণ সাহা, মার্কেটিং হেড অব রক্তিম মাহমুদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জালাল আহমেদ।
উল্লেখ্য, শা’ গ্লোবালের সেবাসমূহের মধ্যে রয়েছে- মোটরসাইকেল, সিএনজি ও রেন্ট-এ কার। সেই সাথে মোটরসাইকেল, গাড়ি, সিএনজি চালকদের রয়েছে সর্বোচ্চ আয়ের প্লাটফর্মের সাথে যুক্ত হয়ে আয় করার সুয়োগ। যাত্রী ও রাইডাররা শা-ড্রাইভের অ্যাপ ইন্সটল করে এ সেবা নিতে পারবেন।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed