সিসিকে পাকিস্তানী হাইকমিশনারের সৌজন্য সাক্ষাত
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী শনিবার সকাল সাড়ে দশটায় সিলেট সিটি করপোরেশনে সৌজন্য সাক্ষাতে আসেন। সকাল সাড়ে দশটায় তিনি নগর ভবনে এলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সিসিকের উর্ধ্বতন কর্মকর্তারা।
তবে অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি থাকায় উপস্থিত ছিলেন না সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
সৌজন্য সাক্ষাতে সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে অতিথির হাতে উপহার সামগ্রী তুলে দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও সরকারে যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী। ঢাকাস্থ পাকিস্তানের হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকীও সিসিকের কর্মকর্তাদের হাতে উপহার তুলে দেন।
এসময় উভয় পক্ষের মধ্যে সৌহার্দপূর্ণ আলোচনা হয়। হাই কমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী মেয়র আরিফুল হক চৌধুরীর অসুস্থতার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ পাকিস্তান হাই কমিশনের কর্মকর্তা মো. কায়সার, সিসিকের সচিব ফাহিমা ইয়াসমিন, প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, প্রধান রাজস্ব কর্মকর্তা বিজন কুমার সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্ত, নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাটোয়ারী, সিসিক মেয়রের সহকারী একান্ত সচিব সোহেল আহমদ।
উল্লেখ্য ,শনিবার সকালে বুকে তীব্র ব্যথা অনুভব করলে সকাল ১০ টায় নগরীর নূরজাহান হাসপাতালে ভর্তি হন মেয়র আরিফুল হক চৌধুরী।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed