সুন্নী ওলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে পুলিশি নির্যাতনে রায়হান হত্যা ও এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধুকে গণধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
১৬ অক্টোবর শুক্রবার বিকেল ৩টায় হযরত শাহজালাল (রহ.) এর মাজার শরীফ সম্মুখ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে ও জেলা শাখার সভাপতি ক্বারী মাওলানা কে. এম. মিনহাজ উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি হাকীম মাওলানা আনসার আহমদ সিদ্দিকী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি ও সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ছাত্রনেতা এনাম উদ্দিন রুমেল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সিলেটে এর পূর্বে ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ এম.সি কলেজের ছাত্রাবাসে স্বামীকে বেধে এক গৃহবধুকে পাশবিক নির্যাতন ও গণধর্ষণ করে। এরই রেষ কাটতে কাটতে সিলেটের বন্দরবাজার ফাড়িতে পুলিশি নির্যাতনে আবারো একটি তরতাজা প্রাণ রায়হানকে নির্মমভাবে হত্যা করে। আমরা এসব ঘৃণ্য অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানাচ্ছি। অন্যথায় সিলেটের আপামোর জনতা সারা দেশের মানুষকে নিয়ে কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed