সিলেট জেলা বিএনপির দোয়া মাহফিল অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী এবং অসুস্থ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সলের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি।
বৃহস্পতিবার বাদ জোহর নগরীর দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুর রব চৌধুরী ফয়সল আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনা এবং পুলিশের নির্যাতনে মৃত্যুবরণকারী রায়হান আহমদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়াও মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা, সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, শহীদ জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধান কামনা, করোনা মহামারী থেকে সুরক্ষা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, জেলা আহবায়ক কমিটির সদস্য মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, সিলেট সদর উপজেলা বিএনপির আহবায়ক একেএম তারেক কালাম, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক এডভোকেট ফখরুল হক, সাবেক সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সাবেক সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আব্দুল লতিফ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, বিএনপি নেতা আক্তার হোসেন রাজু, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহবায়ক ইসলাম উদ্দিন, কানাইঘাট উপজেলা বিএনপি নেতা সাজ উদ্দিন সাজু, আর এ বাবলু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তানিমুল ইসলাম তানিম, ছাত্রদল নেতা মুহিবুর রহমান লিটন, আশিক আহমদ, আব্দুল আলীম ও মিজান চৌধুরী প্রমূখ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed