গোলাপগঞ্জে নদী থেকে যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় সুরমা নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ অক্টোবর) রাতে গোলাপগঞ্জ বাজারের কাঁচাবাজার সংলগ্ন সুরমা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত লাশের বয়স আনুমানিক ২৫ বছর বলে ধারণা করছে পুলিশ।
তবে পুলিশ লাশের পরিচয় নিশ্চিত করতে পারেনি। খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজের মর্গে প্রেরণ করেছে।
বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী।
« করোনায় আরো ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬০০ (Previous News)
(Next News) করোনার দ্বিতীয় টিকার অনুমোদন দিল রাশিয়া »
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed