করোনায় আরো ১৫ জনের মৃত্যু, শনাক্ত ১৬০০
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬০৮ জনে।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬০০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৮৪ হাজার ৫৬৯ জনের।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানাও হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশের ১০৯ টি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা হয়েছে ১৪ হাজার ১০৪ জনের। এপর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৭১ হাজার ৩৯৫ জন।
এছাড়া মারা যাওয়া ১৫ জনের মধ্যে ঢাকায় ৯ জন, চট্টগ্রামে ৪ জন, খুলনায় ১ জন, সিলেটে ১ জন রয়েছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৩ জন, ৬০ বছরের ওপরে ১০ জন রয়েছেন।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed