‘এ বছরেই বেশিরভাগ অনলাইন পোর্টালের নিবন্ধন’
বৈশাখী নিউজ ডেস্ক: এ বছরের মধ্যেই বেশিরভাগ অনলাইন পোর্টালকে নিবন্ধন দেয়া হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।
তথ্যমন্ত্রী বলেন, অনলাইন পোর্টাল নিবন্ধনের কাজ চলছে। এরইমধ্যে আমরা বেশ কয়েকটি অনলাইনকে নিবন্ধনের জন্য অনুমতি প্রদান করেছি। বাকিগুলো আমরা ধীরে ধীরে দেব। যেহেতু কয়েক হাজার অনলাইন, এগুলো সম্পন্ন করতে কয়েক মাস সময় লাগবে।
কারণ হিসেবে তিনি বলেন, বিভিন্ন তদন্ত সংস্থা তদন্ত রিপোর্ট দেয়ার পরই কিন্তু আমরা দিতে পারছি। এর আগেতো দিতে পারছি না। সেই কারণেই একটু সময় লাগছে। বেশিরভাগকে নিবন্ধন দেয়ার কাজ এই বছরের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব। অনলাইন নিবন্ধনের কাজ এই বছর শেষ হলেই শেষ হয়ে যাবে তা নয়। কারণ অনলাইন তো ভবিষ্যতেও অনেকগুলো প্রকাশিত হবে।
তিনি আরো বলেন, পত্রিকা প্রকাশ করতে হলে অনুমতি লাগে, টেলিভিশন চ্যানেল খুলতে হলে লাইসেন্স লাগে। ভবিষ্যতে যখন অনলাইন নিবন্ধনের কাজটি শেষ পর্যায়ে নিয়ে যেতে পারব তখন আমরা ভবিষ্যতে অনলাইন খোলার ক্ষেত্রেও অনুমতির বিষয়টি সংযুক্ত করব।
ইউটিউব চ্যানেল ও আইপি টিভি নিয়মিত সংবাদ পরিবেশ করতে পারবে না জানিয়ে মন্ত্রী বলেন, এমনিতেই কোনো টেলিভিশন চ্যানেল যখন অনুমতি পায় শুরুতে তারা সংবাদ পরিবেশনের অনুমতি পায় না। সেজন্য তাদের কিছু প্যারামিটার পূরণ করতে হয়, আবার দরখাস্ত করতে হয়। তারপর তারা সংবাদ প্রকাশের অনুমতি পায়।
Related News
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জরুরিRead More
মঙ্গলবার থেকে সারাদেশে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, থাকছে অনলাইন সেবা
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে আগামীRead More



Comments are Closed