Main Menu

সিলেটে করোনায় আক্রান্ত বেড়ে ১৩,১০৯, মৃত্যু ২২৫

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে করোনাভাইরাসে মারা গেছেন আরেকজন। তিনি হবিগঞ্জ জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৫ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৩ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারে ২১ জন।

এদিকে, সিলেটে গতকাল বুধবার একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৫১ জন। এর মধ্যে সিলেট জেলার ২৭ জন, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ৫ জন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৩ হাজার ১০৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৭২১২ জন, সুনামগঞ্জে ২৩৭২ জন, হবিগঞ্জে ১৭৭৮ জন ও মৌলভীবাজার জেলায় ১৭৪৭ জন।

অপরদিকে গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৩২ জন ও হবিগঞ্জে ৪ জন।

এই ৩৬ জনকে নিয়ে সিলেট বিভাগে করোনামুক্ত হয়েছেন মোট ১১ হাজার ৪৫৩ জন। এর মধ্যে সিলেটে ৬০৭৬ জন, সুনামগঞ্জে ২২৭০ জন, হবিগঞ্জে ১৫০১ জন ও মৌলভীবাজারে ১৬০৬ জন।

সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৫৬ জন। এর মধ্যে সিলেটে ৪৯, সুনামগঞ্জে ২, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজারে ১ জন।

Share





Related News

Comments are Closed