Main Menu

সিলেটে রায়হানের বাসায় পিবিআই তদন্ত দল

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে পুলিশের নির্যাতনে রায়হান আহমদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তদন্তের অংশ হিসাবে বুধবার রাতে নিহত রায়হানের নগরীর আখালিয়ার নেহারীপাড়াস্থ বাসায় যান তদন্তকারীরা। সেখানে তারা রায়হানের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন বলে বিভিন্ন গণমাধ্যম কর্মী সূত্রে জানা গেছে।

এর আগে বুধবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে পিবিআই। এদিন দুপুর সোয়া ১২টার দিকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে প্রবেশ করে পিবিআই-এর একটি দল।
পিবিআই এর এসপি খালেদুজ্জামানের নেতৃত্বে তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর মহিদুল ইসলামসহ পিবিআই এর একটি দল সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়ে প্রথমেই তাদের নিজস্ব হলুদ ফিতা টানিয়ে তদন্ত কাজ শুরু করে। তদন্ত টিমের সাথে উপস্থিত ছিলেন-পিবিআই এর এডমিন জাহাঙ্গীর হোসেন। তদন্তের শুরুতেই বন্দরবাজার ফাঁড়িতে তারা উপস্থিত হয়ে কোন আলামত পান কি না তা খোঁজার চেষ্টা করেন। প্রায় ২ ঘণ্টা বন্দরবাজার ফাঁড়িতে অবস্থানের পর তদন্ত দল চলে যায় নগরীর কাস্টঘর এলাকায়। বিকেল ৪টা পর্যন্ত তারা কাস্টঘরে অবস্থান করে।

Share





Related News

Comments are Closed