দেশের বাজারে রিয়েলমি ৭ সিরিজের মোবাইল
প্রযুক্তি ডেস্ক: বিশ্বের দ্রুততম বর্ধনশীল স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি ১২ অক্টোবর সোমবার বাংলাদেশের স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে রিয়েলমি ৭ প্রো ও রিয়েলমি ৭ আই। ৬৫ ওয়াট সুপারডার্ট চার্জিং এর সুবিধাসম্পন্ন রিয়েলমি ৭ প্রো’র দাম নির্ধারণ করা হয়েছে ২৭,৯৯০ টাকা এবং এই প্রাইস সেগমেন্টে দেশের প্রথম ৬৪ মেগাপিক্সেলের ক্যামেরার রিয়েলমি ৭ আই এর মূল্য ১৮,৯৯০ টাকা।
দেশের জনপ্রিয় অভিনেতা ও ‘ফেস অব রিয়েলমি’ আরিফিন শুভ একটি অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানে স্মার্টফোন দুটো উন্মোচন করেন। এছাড়াও, ৩ মিনিটের মধ্যে রিয়েলমি এর ৬৫ ওয়াটের সুপারডার্ট চার্জিংকে হাইলাইট করে “মিশন কোড-প্রো” শীর্ষক একটি মিশন সফলভাবে সম্পন্ন করেন।
রিয়েলমি ৭ প্রো ডিভাইসটির ৬৫ ওয়াটের সুপার ডার্ট প্রযুক্তির মাধ্যমে এর ৪,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি সম্পূর্ণভাবে চার্জ হতে সময় নেয় মাত্র ৩৪ মিনিট, আর ১৩ শতাংশ চার্জ হতে সময় লাগবে মাত্র ৩ মিনিট, যা বাংলাদেশের বাজারে দ্রুততম চার্জিং প্রযুক্তি। প্রযুক্তির উৎকর্ষতায় এ স্মার্টফোনটি ৬০টি টেস্ট পাশ করে টিইউভি রাইনল্যান্ড রিলায়েবিলিটি ভেরিফিকেশন পেয়েছে, যা রিয়েলমি ৭ প্রো-কে করেছে অনন্য।
রিয়েলমি ৭ প্রো-তে আছে দ্বিতীয় প্রজন্মের সনি আইএমএক্স৬৮২ সেন্সরের ৬৪ মেগাপিক্সেলের মূল ক্যামেরা। কোয়াড ক্যামেরা সেটআপে আরো আছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড ক্যামেরা, ম্যাক্রো ক্যামেরা ও একটি সাদাকালো লেন্স। প্রাকৃতিক ও উজ্জ্বল সেলফির জন্য আছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।
দুটি নান্দনিক রং – মিরর ব্লু ও মিরর সিলভারে ৬.৪-ইঞ্চি সুপার অ্যামোলেড স্ক্রিনের স্ক্রিন-টু-বডি রেশিও ৯০.৮ শতাংশ। ৮ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৭২০জি, ৮জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম, ১২৮ জিবি ইউএফএস ২.১ রমে ফোনটিতে সর্বোচ্চ ২.৩ গিগাহার্টজ গতিতে কাজ করা যায়। ২০ অক্টোবর থেকে এই সুপার ডার্ট চার্জিং পাওয়ারহাউসটি সারা দেশে পাওয়া যাবে। তবে এর আগে ১৩ অক্টোবর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত প্রি-বুকিং করতে পারবেন এই লিঙ্কে – https://realmebd.com/bd/realme-7-pro.html
রিয়েলমি ৭ প্রো ডিভাইসটির সাথে ব্র্যান্ডটি রিয়েলমি ৭ আই স্মার্টফোনটিও উন্মোচন করেছে। রিয়েলমি ৭ আই ডিভাইসটিতে আছে ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা, যা এ মূল্য পরিসীমার মধ্যে বাংলাদেশে প্রথম। এ ডিভাইসটিতে আল্ট্রা-ক্লিয়ার কোয়াড ক্যামেরা সেট-আপে মূল ক্যামেরার পাশাপাশি থাকছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স, ২ মেগাপিক্সেলের একটি মাইক্রো লেন্স ও ২ মেগাপিক্সেলের একটি সাদাকালো পোর্ট্রেট লেন্স। চমৎকার সেলফি তোলার জন্য ডিভাইসটির সামনে থাকছে সনি আইএমএক্স৪৭১ সেন্সরের ১৬ মেগাপিক্সেল ইন ডিসপ্লে আল্ট্রা ক্লিয়ার ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরায় সাইবারপাঙ্ক, ফ্ল্যামিঙ্গো ও মডার্ন গোল্ড – এ ৩টি চমৎকার নাইট ফিল্টারে ব্যবহারকারীরা চমৎকার মুহূর্তগুলোকে অনন্য রঙে রাঙাতে পারবেন।
রিয়েলমি ৭ আই এর বিশাল ৬.৫-ইঞ্চি ৯০ হার্টজের আল্ট্রা-স্মুথ ডিসপ্লেতে আছে ১২০ হার্টজ স্যামপ্লিং রেট। ৮জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম ও ১২৮জিবি ইউএফএস ২.১ রমে স্মার্টফোন ব্যবহারে চমৎকার অভিজ্ঞতা দিবে। ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারিকে ৩০ মিনিটে ৩৩ শতাংশ চার্জ দিতে এতে আছে ১৮ ওয়াটের কুইক চার্জার। পাশাপাশি এতে আছে স্ন্যাপড্রাগন ৬৬২ প্রসেসর, ক্রায়ো ২৬০ সিপিইউ ও অ্যাড্রিনো ৬১০ জিপিইউ। অরোরা গ্রিন ও পোলার ব্লু এ দুটি অসাধারণ রঙে পাওয়া যাবে ফোনটি।
অক্টোবরের ১৫ তারিখ থেকে সারাদেশে রিয়েলমি ৭ আই পাওয়া যাবে। কেনার জন্যে ক্লিকঃ https://realmebd.com/bd/realme-7i.html
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed