Main Menu

সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনের দাবিতে মানববন্ধন কাল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ঢাকা মহাসড়ক ৬ লেনে রূপান্তর প্রকল্পে সিলেটের লালাবাজার-চন্ডিপুল-হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত একইসাথে টেন্ডারভূক্ত করার দাবিতে ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি সিলেট’র আহবানে এক মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

১৪ অক্টোবর বুধবার সকাল ১১টায় নগরির কিনব্রিজের দক্ষিণ প্রান্তে মৌবন সুপার মার্কেটের সামনে থেকে কর্মসূচি শুরু হবে। ঘোষিত কর্মসূচি সফলের লক্ষ্যে ইতোমধ্যেই সংগঠনের পক্ষ থেকে পূর্ণ প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে, ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র সভাপতি, মোল্লারগাঁও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ মোঃ মকন মিয়া এবং সাধারণ সম্পাদক, সিটি কাউন্সিলর মোঃ আজম খান ঘোষিত কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি, উপদেষ্টামন্ডলি, প্রতিটি ইউনিয়ন ও সিটি ওয়ার্ড নেতৃবৃন্দসহ দল-মত নির্বিশেষে দক্ষিণ সুরমার সর্বস্তরের সচেতন জনগণের প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন।

এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি কোন রাজনৈতিক আন্দোলনের অংশ নয়। আমাদের এলাকার উন্নয়নে সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে আমরা এই কর্মসূচি ঘোষণা দিয়েছি।’ তারা বলেন, ‘বর্তমান সরকার দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থাসহ সামগ্রিক উন্নয়নে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আমরা দেশের উন্নয়নে সরকারের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। কিন্তু একটি কুচক্রি মহল আমাদের দক্ষিণ সুরমার অন্তর্গত ৬ লেন সড়ক পুনঃনির্মাণ প্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করতে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমরা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ
হাসিনা এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বরাবরে লালাবাজার-চন্ডিপুল-হুমায়ুন রশীদ চত্বর পর্যন্ত সিলেট-ঢাকা
মহাসড়ক ৬ লেন প্রকল্পে একই সাথে টেন্ডারভ’ক্ত করার জন্য আহবান জানাচ্ছি।

Share





Related News

Comments are Closed