সিলেটে আরও ২৪ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২৪ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এসময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে ছিলেন এমন আরও ৩৬ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। একই সময়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে নতুন শনাক্ত ২৪ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ১৭ জন ও মৌলভীবাজারে ২ জন রোগী শনাক্ত হয়েছে। এদিন বিভাগের অন্য দুই জেলা হবিগঞ্জ ও সুনামগঞ্জে ১ জন করে নতুন রোগী শনাক্ত হয়েছেন।
এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন আরও ৩ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে।
একই সময়ে সুস্থ হওয়া ৩৬ জনের মধ্যে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন ৩১ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ জন রোগী সুস্থ হয়েছেন। এদিন মৌলভীবাজারে কোনো রোগী সুস্থ না হলেও হবিগঞ্জে ২ জন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ হাজার ১৯ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ১৪৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৬৯জন, হবিগঞ্জে ১ হাজার ৭৭০ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় বর্তমানে ৪৯ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ৩৭৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২৪ জন।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed