চিরিরবন্দরে ভূয়া পুলিশ ও সাংবাদিক আটক
অমর গুপ্ত, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশ ও সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করার সময় হাতেনাতে আকাসাদ দৌল্ল্যা আকাশ (৪৫) ও আবুল বাসার বিপুল (৪২) নামের দুই ব্যক্তিকে আটক করে থানা পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।
ঘটনাটি ঘটেছে, রবিবার (১১ অক্টোবর) রাত ১০ টায় চিরিরবন্দর উপজেলার দেবীগঞ্জ বাজার এলাকার আবুল হোসেন নামের এক কবিরাজের বাড়ীতে।
আটক আকাসাদ দৌল্ল্যা আকাশ নীলফামারী উপজেলার সৈয়দপুর উপজেলার কয়নিজপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে এবং আবুল বাসার বিপুল একই উপজেলার মুন্সিপাড়া গ্রামের মৃত আব্দুল বারেকের ছেলে।
চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, আকাসাদ দৌল্ল্যা ও আবুল বাসার বিপুল দেবীগঞ্জ বাজার এলাকার আবুল হোসেন কবিরাজের বাড়ীতে গিয়ে নিজেদেরকে পুলিশ ও সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবী করেন। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাদেরকে আটক করে থানায় সোপর্দ করেন।
চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম জানান, আকাসাদ দৌল্ল্যা আকাশ ‘দৈনিক আমার বার্তা এবং আবুল বাসার বিপুল নীলফামারী থেকে প্রকাশিত ‘নীলকন্ঠ’ নামের পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে বেশ কিছুদিন যাবত চিরিরবন্দরের বিভিন্ন এলাকায় চাঁদাবাজী করে আসছেন এমন অভিযোগ রয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুইজনের বিরুদ্ধে একটি চাঁদাবাজী মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
Related News
হাতের ভেতর কাঁচ রেখেই সেলাই, চিকিৎসক বললেন ‘স্যরি’
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের চিলমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে গিয়ে ভাঙা কাঁচের আঘাতে আহত এক দিনমজুরেরRead More
সিজারের কয়েক ঘণ্টা পর প্রসূতির মৃত্যু, নিউ অতিথি ক্লিনিক সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের নিউ অতিথি ক্লিনিক অ্যান্ড নার্সিং হোমে সিজার অপারেশনের কয়েক ঘণ্টা পরRead More



Comments are Closed