মৌলভীবাজারে ৬২৫ পিস ইয়াবাসহ আটক ৩
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকা থেকে ৬ শত ২৫ পিচ ইয়াবাসহ তিন জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিক মাইজপাড়া রংগু মিয়ার বাড়ি থেকে তাদেরকে আটক করা হয় দীর্ঘ এক অভিযান চালিয়ে।
আটকৃতরা হলেন মো: গোলাম সারোয়ার (২৬) পিতা: আব্দুল মুহিত, নাইমা আক্তার লিপি (২২) স্বামী : গোলাম সারোয়ার ও শহযের মুসলিম কোয়াটার এলাকার মাহমুদুর রহমান ইয়াসিন (২৪) পিতা: আলিমুর রহমান।
মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. এমদাদুল্লাহ জানান, রাতে গোপন সংবাদের ভিতিত্তে মাইজপাড়া এলাকার রংগু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৬ শত ২৫ পিচ ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। তারা রংগু মিয়ার বাড়িতে ভাড়া থাকত বলে তিনি জানান। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।
Related News
মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে ডাকাতি, ছাত্রদল সভাপতিসহ গ্রেফতার ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের রায়শ্রী এলাকায় মহিষবাহী পিকআপ ডাকাতির ঘটনায়Read More
মৌলভীবাজারে প্রাইভেট কারের ধাক্কায় শিক্ষার্থী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় প্রাইভেট কারের ধাক্কায় তানভির আহমদ (২১) নামে এক মোটরসাইকেল আরোহীRead More



Comments are Closed