Main Menu

সিলেটে ইয়াবা কারবারি নাজমাসহ ২ জন গ্রেপ্তার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিণ সুরমায় র‍্যাবের অভিযানে মহিলাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে কদমতলী বাসস্ট্যান্ডের এনা বাস কাউন্টারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, র‍্যাব-৯ সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল গতকাল রবিবার কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান শুরু করে। এসময় এনা বাস কাউন্টারের সামনে থেকে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তারা হলো- গোয়াইঘাটের সাকের পেখা খাল গ্রামের স্বামী-লিয়াকত আলীর স্ত্রী নাজমা বেগম (৫০) ও পাবনা জেলার সদর থানার বাহাদুরপুর গ্রামের আঞ্জুরুল শেখের ছেলে মো.রিপন হোসেন পাভেল (৩১)। এসময় তাদের হেফাজতে থাকা এক হাজার ৫ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের নগদ ১৮ হাজার ৫শ’ টাকা জব্দ করা হয়। পরে র‍্যাব বাদি হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে।

Share





Related News

Comments are Closed