সিলেটে করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২৬
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২৬ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর বিভাগে এ সময়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দুইজন রোগীর মৃত্যু ঘটেছে।মৃত দুজনই সিলেট জেলার বাসিন্দা ছিলেন। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২২৪ জন। এর মধ্যে সিলেট জেলায় মারা গেছেন ১৬৩ জন, সুনামগঞ্জে ২৫ জন, হবিগঞ্জে ১৫ জন ও মৌলভীবাজারে ২১ জন।
এছাড়া এসময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে ছিলেন এমন আরও ৬৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন।
সোমবার (১২ অক্টোবর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
সিলেট বিভাগে নতুন শনাক্ত ২৬ জন রোগীর মধ্যে সিলেট জেলায় বাসিন্দা ১৮ জন। এছাড়া বিভাগের সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ৩ জন ও মৌলভীবাজার জেলায় ২ জন রোগী শনাক্ত হয়েছেন।
একই সময়ে সুস্থ হওয়া ৬৪ জন রোগীর ৫২ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বাকি ১২ জন হবিগঞ্জের বাসিন্দা।
সোমবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১২ হাজার ৯৯৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ১২৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৬৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৬৯ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় বর্তমানে ৫৫ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১১ হাজার ৩৩৯ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২২৪ জন।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed