বালাগঞ্জ বিএনপির ১৫ নেতাকর্মীর জামিন
বালাগঞ্জ প্রতিনিধি: ডিজিটাল নিরাপত্তা (তথ্যপ্রযুক্তি) আইনের মামলায় সিলেটের বালাগঞ্জ উপজেলার বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৭ আসামী সিলেট জেলা দায়রা জজ আদালতে আত্মসমাপন করলে ১৫ জনের জামিন মঞ্জুর করেন এবং ২ জনকে জেল হাজতে পেরন করা হয়েছে।
রবিবার সিলেট জেলা দায়রা জজ কোটে জামিনের জন্য আবেদন করলে এই ২ জনকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক মো রাফিউল আলম।
আসামিদের পক্ষে আইনজীবি ছিলেন ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান, সিলেট জজ কোর্টের সিনিয়র এডভোকেট রেজাউল করিম, সিনিয়র এডভোকেট সামিউল আলম চৌধুরী, এডভোকেট এমরান আহমদ চৌধুরী, এডভোকেট সাদেক আহমদ, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট রহমত আলী, এডভোকেট মো ফুরাহিম হোসেন।
জেল হাজতে প্রেরণ করা হয় বালাগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, উপজেলা বিএনপির আব্বায়ক কমিটির সদস্য এম মুজিবুর রহমান, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহজান আহমদকে।
জামিন প্রাপ্তরা হলেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সমাজসেবা সম্পাদক আদিল আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহীন আলম, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা শাহরিয়ার আহমদ খালেদ, বালাগঞ্জ উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম, বালাগঞ্জ সরকারী ডিগ্রী কলেজ ছাত্রদলের সদস্য সচিব জুনেদ আহমদ, বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-জলবায়ু সম্পাদক জাবুল আহমদ, আনছার আলী,আমিনুর রহমান তুহেল, আলীম আহমদ, সোহেল আহমদ মামুন,ইমাম উদ্দিন,নুরুল ইসলাম নিহাদ।
উল্লেখ্য বিগত ০৪/০৯/২০২০ইং তারিখে বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা শায়েস্তা মিয়া বাদী হয়ে বালাগঞ্জ থানায় (মামলা নং ০১/৪০) ডিজিটাল নিরাপত্তা (তথ্যপ্রযুক্তি) আইনে বিএনপির ২৩ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। উল্লেখিত ২৩ আসামীর মধ্যে ১৭ জন দেশে আর ৬জন বিদেশে অবস্তান করছেন।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed