সিলেটে ইসলমী আন্দোলনের বিক্ষোভ মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতন ও আইন শৃংখলার চরম অবনতির প্রতিবাদে “ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর” এর উদ্যোগে ১০ অক্টোবর শনিবার বিকাল ৫টায় এক বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি বন্দর বাজারস্থ কালেক্টরেট মসজিদ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, দেশে আজ নারী নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সমাজের সর্বত্র অশ্লীলতার স্রোত। সেই স্রোতে যুবকদের নৈতিকতা ভেসে যাচ্ছে। তার উপর দেশের বিচারহীনতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তাই দেশে ধর্ষণ নারী নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। এসব বন্ধ করতে যুব সমাজের মধ্যে নৈতিকতার শিক্ষা ব্যাপক করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন এর পরিচালনায় বিক্ষোভ মিছিল প‚র্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, নগর সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আমির উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাঈল আহমদ, এমসি কলেজ সভাপতি মোহাম্মদ নুর উদ্দিন প্রমুখ।
Related News
শাহজালাল মাজারের একতরফা কমিটি ও ৬৫-৩৫% ভাগ-বাটোয়ারা বাতিলের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ওRead More
সিলেটে বিপুল পরিমাণ রেড বুল ও মনস্টারসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে আমদানি নিষিদ্ধ ১ হাজার ৭৫২টি রেড বুলRead More



Comments are Closed