কক্সবাজারে হোটেল থেকে গৃহবধূর মৃতদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার শহরের আবাসিক হোটেলের কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় এক পর্যটক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেল ইকরা বিচ রিসোর্ট থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দে।
নিহত সাথী আক্তার (১৯) ফরিদপুর জেলার ওলিপুর এলাকার অর্ণব শেখের স্ত্রী। তার বাবার বাড়ী বরগুনা জেলার বেতাগী এলাকায়। তিনি ওই এলাকার খাইরুল ইসলামের মেয়ে।
বিপুল বলেন, বৃহস্পতিবার রাতে হোটেল কর্তৃপক্ষের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে। কক্ষটি বাহির থেকে তালা খোলা অবস্থায় ছিল। মৃতদেহটি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
হোটেলের নিবন্ধন খাতার বরাতে পরিদর্শক (তদন্ত) বলেন, ‘গত ৮ অক্টোবর স্বামীসহ হোটেলে উঠেন। গত ২৬ সেপ্টেম্বর অর্ণব শেখের সঙ্গে সাথী আক্তারের এফিডেভিট মূলে বিয়ে হয়। বিয়ের পর তারা ঢাকাতেই অবস্থান করতেন। এরপর তারা ঢাকা থেকে কক্সবাজার বেড়াতে আসেন।”
বিপুল জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা সেটি খুঁজে বের করতে পুলিশ কাজ করছে। ঘটনার পর থেকে স্বামী অর্ণব শেখ পলাতক রয়েছে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান বিপুল।
Related News
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More
সীতাকুণ্ডে বাস-লরির সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসের সঙ্গে লরির সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এRead More



Comments are Closed