তিন শিশুকে ধর্ষণের অভিযোগে বাড়ির মালিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় তিন শিশুকে ধর্ষণের অভিযোগে এক বাড়ির মালিককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) মধ্যরাতে ওই ব্যক্তিকে আটক করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপপরিদর্শক জয়ন্ত কুমার সাহা।
আটক ব্যক্তির নাম হেলাল উদ্দিন শেখ (৫৭)। তিনি আশুলিয়ার তৈয়বপুরে নিজ বাড়িতে বাস করতেন। তার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রসুলপুর গ্রামে। তার বাবার নাম ফয়েজউদ্দিন।
ধর্ষণের শিকার শিশুদের পরিবার তার বাড়িতে ভাড়া থাকত। ধর্ষণের শিকার তিন শিশুর দুজন যমজ বোন।
আশুলিয়া থানা পুলিশ জানায়, যমজ দু বোনের বাবা ও মা আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি করেন। তারা হেলাল উদ্দিনের বাসায় ভাড়া থাকতেন। গত মঙ্গলবার বাবা ও মা কর্মস্থলে যাওয়ার পর যমজ দু বোন বাসায় ছিল। দুপুরে বাড়িওয়ালা হেলাল উদ্দিন ওই যমজ দু বোন ও তাদের প্রতিবেশী এক শিশুকে তার কক্ষে ডেকে নিয়ে যায়। সেখানে তাদের ধর্ষণ করে। রাতে কর্মস্থল থেকে অভিভাবকরা বাসায় ফেরার পর শিশুরা ধর্ষণের কথা জানায়।
ঘটনা জানাজানি হওয়ার পর হেলাল উদ্দিন বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করে। বৃহস্পতিবার রাতে এলাকার কোনো এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে হেলাল উদ্দিনকে আটক করে থানায় নিয়ে যায়।
আশুলিয়া থানার উপপরিদর্শক জয়ন্ত কুমার সাহা জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ওই মামলায় হেলালকে গ্রেফতার দেখানো হবে। আজই তাকে আদালতে তোলা হবে। সেই সঙ্গে ডাক্তারি পরীক্ষার জন্য শিশুদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।
Related News
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More
ভারতীয় ভিসায় নতুন শর্ত, না মানলে আবেদন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখনRead More



Comments are Closed